ZikrCircleZikrCircle
হোম
আমল
থটস
প্রতিযোগিতা
ভাষা
হোমআমল
প্রতিযোগিতা
  1. থটস
  2. ভাই, একটু চিন্তা কইরা দেখেন তো,
A

Alamgir Hussain

১০ নভেম্বর, ২০২৬ · ১৮

ভাই, একটু চিন্তা কইরা দেখেন তো, আপনি সারাদিন কত কিছু করেন! এইডা করেন, ওইডা করেন। কোনো কিছু জানার দরকার হলে খুঁজেন, কিছু শেখার দরকার হলে শিখেন, কোনো কাজ সহজে করার উপায় থাকলে সেই উপায় বের করেন।

যখন কোনো সমস্যায় পড়েন, গুগলে সার্চ মারেন, ইউটিউবে ভিডিও দেখেন। যারা এই বিষয়ে জানে, তাদের কাছে যান, পরামর্শ নেন। কোনো অসুখ হলে ডাক্তার দেখান, কোনো কিছু বুঝতে না পারলে যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নেন।

মানে, আপনার জীবনের কোনো একটা কাজে কিছু দরকার হলেই আপনি সেটা খুঁজতে থাকেন, যেখান থেকে পান সেখান থেকেই নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু ভাই,

কেউ যদি আপনাকে জিগায়, কোরআনে কি মানুষের জীবনের সবকিছু আছে? আপনি কিন্তু এক কথায় বলে দিবেন, অবশ্যই আছে! কোরআনে সব আছে, কোরআন সব সমস্যার সমাধান!

আচ্ছা ভাই, গত এক সপ্তাহে, এক মাসে, এক বছরে কিংবা গত কয়েক বছরে আপনার জীবনে এমন কোনো প্রয়োজন হয়ছে, যেই প্রয়োজন মেটানোর জন্য আপনি কোরআনের কাছে গেছেন? কোরআন খুইলা খুঁজছেন, এই বিষয়ে আল্লাহ কী বলছেন? কী করতে বলেছেন? কী করতে নিষেধ করছেন?

কোরআন যদি আপনার কাছে এতই গুরুত্বপূর্ণ হয়, যদি বিশ্বাস করেন আপনার জীবনের সবকিছুর জন্য এখানে কথা আছে, তাহলে আপনার জীবনের প্রয়োজনে কোরআন কতবার কাজে লাগাইছেন।

আসলে ভাই, কোরআনে আছে, সবই আছে। কিন্তু আপনি আপনার কাজে কোরআনকে লাগান না।

যারা কোরআনকে বুঝে পড়ছে, কোরআনের কথা নিজের জীবনে কাজে লাগাচ্ছে, তারা ঠিকই বুঝতেছে এই কিতাব তাদের কত কাজে আসতেছে। তারা দুনিয়াতেও এর উপকার পাচ্ছে, ইনশাআল্লাহ মৃত্যুর পরেও এর প্রতিদান পাবে।

আর আপনার কাছে কোরআনের ব্যবহারটা কী?

বড়জোর তাবিজ বা টোটকার মতো! এই আয়াত পড়লে এইডা হবে, ওই আয়াত পড়লে সেইডা হবে। কোনো বিপদে পড়লে কিছু আয়াত পইড়া নিলেন, কোনো কিছু পাওয়ার আশায় কিছু আয়াত পইড়া নিলেন। ব্যস, কোরআনের সঙ্গে সম্পর্ক বলতে এইটুকুই!

আরেকটা ব্যবহার তো আছেই। বাড়িতে কেউ মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকজন ছোট ছোট ছাত্র নিয়ে আসেন, তাদের দিয়ে কোরআন পড়ান। অথচ নিজের বাড়িতে এমন কাউকে তৈরি করার চিন্তাও করেন নাই, যে নিজেই শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, বুঝতে পারবে, কোরআনের কথা নিজের জীবনে কাজে লাগাতে পারবে। আপনার নিজের কথা তো বাদ ই দিলাম।

ভাই, একবার চিন্তা করেন, আল্লাহ কোরআন পাডাইছে জীবিত মানুষের দিকনির্দেশনা হিসাবে। আমরা কেমনে কি করবো দুনিয়াতে, কেমন করে চিন্তা করবো, কেমন করে আঁচার আচরণ করবো, কোন সমস্যার জন্য কোন ডিসিশান নিবো ইত্যাদী। আর আমরা কোরআনরে বানাইছি শুধু মৃত্যু আর কিছু বিশেষ অনুষ্ঠানের টপিক।

কোরআন কি শুধু মারা গেলে পড়ানোর জন্য? শুধু বিপদে পড়লে পড়ার জন্য? নাকি এই আপনার আমার প্রতিদিনের জীবনেও কাজে লাগানোর জন্য?

আপনি কোরআনকে বিশ্বাস করেন, সম্মান করেন, পড়েনও হয়তো। কিন্তু কোরআন কী বলছে, কেন বলছে, আপনার জীবনের কোন জায়গায় কীভাবে কাজে লাগবে এগুলো জানার চেষ্টা করাটা জরুরী।

আপনার যদি মনে হয়, কোরআনের সঙ্গে সম্পর্কটা এমনই হয়ে গেছে, তাহলে "পড়ো" বইয়ের সিরিজটি পড়তে পারেন।

ইনশাআল্লাহ, বুঝতে পারবেন কোরআন শুধু তিলাওয়াত করার কিতাব না। এই কিতাব আপনার জীবনের প্রতিদিনের প্রয়োজনের সঙ্গেও জড়িত। কীভাবে চিন্তা করবেন, কীভাবে সিদ্ধান্ত নিবেন, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন, কোনো সমস্যায় পড়লে কীভাবে ভাববেন কত কিছু যে কোরআন থেকে শেখার আছে!

ভাই, যে জিনিসের মধ্যে আপনার জীবনের জন্য এত কিছু আছে বলে বিশ্বাস করেন, সেই জিনিসটা নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টাও তো করেন!

নাহলে শুধু মুখে বললে তো হবে না যে, কোরআনে সব আছে। একটু নিজের জীবনেও তার প্রমাণ থাকা দরকার।

💚 মাশাআল্লাহ · ২

২ জন রিঅ্যাক্ট করেছেন

০

কমেন্ট